1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে জমি বিক্রিতে কমিশন দাবির অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

জমি বিক্রির ক্ষেত্রে কমিশন দাবির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ার হাবিবুল্লাহ সরদারের ছেলে সালাউদ্দীন বাদী হয়ে মামলা করেছেন।

আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী খালেদ হাসান।

মামলার আসামিরা হলো, অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল মোল্যা (৩৫), বনগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি মতিউর রহমান সুজা (৫০), সাধারণ সম্পাদক আহাদ আলী (৪৮), বনগ্রাম ওয়ার্ড যুবদলের সভাপতি কাদের মোল্যা (৫৫) ও সাধারণ সম্পাদক আসাদ (৪৮)।

মামলার অভিযোগে বাদী সালাউদ্দীন উল্লেখ করেন, তার পিতা অভয়নগর থানার প্রেমবাগ মৌজার ২৫১৭, ২৫০৩ ও ২৫২১ নম্বর দাগে ক্রয়সূত্রে ৪২ শতাংশ জমির মালিক। এছাড়া হেবা দলিলের মাধ্যমে বাদীরও ওই মৌজায় সম্পত্তি রয়েছে।

কয়েক মাস ধরে জমি বিক্রির জন্য ক্রেতা খোঁজা ও আলোচনা করার সময় বিবাদীরা জমি বিক্রি করতে হলে প্রতি লাখে ১০ হাজার টাকা কমিশন দিতে হবে বলে দাবি করেন। কমিশন দিতে অস্বীকৃতি জানানোয় আসামিদের  সঙ্গে বাদীর বিরোধ সৃষ্টি হয়।

এর ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আলাউদ্দিন সাক্ষীদের নিয়ে প্রেমবাগের বনগ্রামে গেলে আসামিরা তার বাড়ির সামনে পাকা রাস্তায় গিয়ে তাকে ডাকাডাকি করেন। সালাউদ্দিন  ও লোকজন বাইরে এলে আসামি সোহেল মোল্লা  গালিগালাজ করেন এবং  আসামি আহাদ আলী মারতে উদ্যত হন।

আসামিরা সালাউদ্দিন  ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জমি বিক্রির ক্ষেত্রে কমিশন দেওয়ার জন্য চাপ দেন এবং অন্যথায় মিথ্যা মামলায় ফাঁসানো ও হত্যার হুমকি দেন। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে আসামিরা চলে যান।

এ ঘটনায় সালাউদ্দিন  ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews