যশোর শহরের এমএম কলেজের সামনে গভীর রাতে দুই ছিনতাইকারীর কবলে পড়ে জিতু (২৪) নামে এক যুবক মানিব্যাগ খুইয়ে আক্রমনের শিকার হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় গভীর রাতে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোরের কেশবপুর উপজেলার সরসকাটি গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে জিতু পুলিশকে জানান, শনিবার ২৬ সেপ্টেম্বর দিবাগত গভীর রাত সাড়ে ১২ টার সময় এমএম কলেজের সামনে দুই ছিনতাইকারীর কবলে পড়েন।
ছিনতাইকারীরা জিতুর মোবাইল দিয়ে আঘাত করে ও তার কাছ থেকে ম্যানিব্যাগ ছিনিয়ে নেয়। জিতু অকটেলাইজ বিডি আদর্শপাড়াতে একটি চাকুরী করে বলে জানিয়েছেন। সে খড়কী আপনমোড়ের একটি মেসে থাকেন।
সে তার প্রয়োজনীয় কাজ সেরে মেসে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply