আবারোা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে আছমা বেগম নামে এক গৃহ বধুর কাঁধে ঝুলানো ব্যাগের মধ্যে থেকে নগদ ১ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার ২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার সময় হাসপাতালের ঔষধের ফার্মেসীর সামনে এ ঘটনা ঘটে।
যশোরের মনিরামপু উপজেলার ঘুঘুরাইল গ্রামের লিটন হোসেনের স্ত্রী আছমা বেগম জানান, তিনি এদিন সকালে চিকিৎসা নিতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসেন।
তিনি চিকিৎসকের স্মরনাপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকের দেওয়া স্লিপে ঔষধ নেওয়ার জন্য হাসপাতালের ফার্মেসীর জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিল। তার কাঁধে ঝুলানো ব্যাগের মধ্যে থাকা নগদ ১ হাজার টাকা সংঘবদ্ধ নারী চোর চক্র কৌশলে চুরি করে সটকে পড়ে।
হঠাৎ তিনি জানতে পারেন তার কাছে থাকা ব্যাগের মধ্য থেকে ১ হাজার টাকা নেই। বিষয়টি দ্রুত হাসপাতালে কর্তব্যরত পুলিশকে অবহিত করেন। উল্লেখ্য,
অত্র হাসপাতালে গত তিন মাসে কমপক্ষে ৩০টি চুরির ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ চুরি ঠেকাতে প্রচারমূলক ব্যবস্থা গ্রহন করলেও নারী চোরেরা তাদের কার্যকলাপ অদম্য গতিতে চালিয়ে যাচ্ছে।

Leave a Reply