যশোরের বাঘারপাড়ার দক্ষিণাঞ্চলের ৯ নং জামদিয়া ইউনিয়নের প্রানকেন্দ্র ভিটাবল্যা এলাকার আশপাশের কয়েকটি গ্রাম থেকে এক মাসের ব্যবধানে ছয়টি যান ও ছয়টি অগভীর নলকূপ খোয়া ও চুরি হয়েছে।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায় ইউনিয়নের আদমপুর গ্রামের শান্ত নামের এক যুবককে ডিবি পরিচয়ে বিস্কুট খাইয়ে আড়াই লাখের ইজিবাইক নিয়েছে এবং তেঘরী গ্রামের জব্বার গাজীকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তার মোটর চালিত ভ্যান প্রকাশ্যে দিনে দুপুরে অভিনব কায়দায় একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্র নিয়ে গিয়েছে।
অন্যদিকে ব্যাক্তি কাজে ব্যবহৃত যান সাইকেল দিনের বেলায় চুরি সংগঠিত হয়েছে। জামদিয়ার দক্ষিণ পাড়ার নূর ইসলাম গাজী একটা, আ. আজিজের একটা, আদমপুরের মানবতার ফেরিওয়ালা নামে যাকে এলাকার সুশীলরা চেনেন মো. জাহাঙ্গীর হোসেনর একটা,
বীর মুক্তিযোদ্ধা মো. ফারুক হোসেন (ফসিয়ার) এর ছেলে মো. অপুর একটা সাইকেল চুরি হয়েছে। যতগুলো যান চুরি ও খোয়া গেছে সবই দিনের বেলায় সংগঠিত হয়েছে। অপরদিকে মানুষ সুপেয় পানি পান কারার জন্য বাড়ির আঙ্গিনায় টিউবওয়েল স্থাপন করে তা-ও চোরে বোঝে না।
এই টিউবওয়েলের পানি পান করে তারাও বেচে থাকে তাও তারা বোঝে না। এসমস্ত মানুষ মানুষের জন্য স্থাপন করেছেন যে টিউবওয়েল ইউনিয়নের তেঘরী গ্রামের কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে থেকে একটা, গ্রামের উত্তর মাঠের চরনের বাড়ি সংনগ্ন মাঠ থেকে একটা, গ্রামের পূর্বমাঠ খড়িয়াল ডাঙ্গি থেকে একটা, এগারো খানের কমলাপুর পঞ্চতীর্থ মহাশ্মশান মন্দির থেকে একটা,
আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মটরসহ টিউবওয়েল এবং ভিটাবল্যা বাজার সংলগ্ন মা. মো. নূরজালাল বিশ্বাসের বসতবাড়ি থেকে একটা টিউবওয়েল রাতের অন্ধকারে কে বা কারা চুরি করে নিয়ে গেলেও পাশেই পুলিশ ক্যাম্প এখনো কোন ভুক্তভোগী কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করেননি বলে প্রামান পেয়েছি ভিটাবল্যা পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. মুজিবার রহমানের নিকট থেকে।
মুজিবার রহমান আরও জানালেন যদি কেউ মৌখিক অভিযোগ করেন তাহলে আমরা যথাযত ব্যবস্থা নিব। স্থানীয় সুশীল সমাজের মানুষের দাবি এলাকায় মাদকাসক্তদের আনাগোনা বেড়ে যাওয়ায় আজকে সমাজের অবস্থা নাজুক। তাই সমাজের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং মাদক কারবারিদের ধরে আইনের আওতায় আনতে হবে ।

Leave a Reply