জনস্বাস্থ্য ও গবেষণায় নতুন সম্ভাবনার বার্তা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান (এমবি) বিভাগের উদ্যোগে ঘবীঃএবহ গরপৎড়নরড়ষড়মু ২: ২হফ ঘধঃরড়হধষ ঈড়হভবৎবহপব ড়হ ঊসবৎমরহম ঐড়ৎরুড়হ ড়ভ গরপৎড়নরড়ষড়মু” শীর্ষক দিনব্যাপী দ্বিতীয় ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় যবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিশ^বিদ্যালয়ের এমবি বিভাগের উদ্যোগে দিনব্যাপী এই ন্যাশনাল কনফারেন্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন,
বর্তমান বিশে^র মহামারী, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় অণুজীববিজ্ঞানীদের গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জাতীয় কনফারেন্স তরুণ গবেষকদের নতুন চিন্তার বিকাশ ঘটাতে এবং নতুন গবেষণার দিকনির্দেশনা পেতে সহায়তা করবে। এছাড়াও আন্তর্জাতিক অণুজীববিজ্ঞান দিবস উপলক্ষে মাসব্যাপী স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতামূক নানামূখী কর্মসূচি পরিচালনা করায় বিভাগটিকে সাধুবাদ জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, প্রথাগত ল্যাব-ভিত্তিক গবেষণার মাধ্যমে উচ্চ ইম্প্যাক্ট ফ্যাক্টরের জার্নালে ভালো ভালো প্রকাশনা অর্জন করা সম্ভব হলেও তা সবসময় সরাসরি সমাজের কল্যাণে আসে না। তাই গবেষণায় সমস্যাগুলো সমাজ থেকেই চিহ্নিত করতে হবে এবং ল্যাবরেটরিতে তার সঠিক বিজ্ঞানভিত্তিক সমাধান খুঁজে বের করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, অণুজীববিজ্ঞান এখন আর অণুজীবের প্রথাগত গবেষণার মধ্যে সীমাবদ্ধ নেই।
কনফারেন্সে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্ট এর সভাপতি ও সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল বারি, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর ফেলো ও আইসিডিডিআর’বি-এর ওয়ান হেলথ ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড ড. জিয়াউর রহমান এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর ফেলো ও ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মনোয়ারা সুলতানা। বক্তারা খাদ্য নিরাপত্তা, নিপা ভাইরাস ও অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স নিয়ে গবেষণামূলক তথ্য স্লাইড আকারে উপস্থাপন করেন। কনফারেন্সে ১২ টি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কনফারেন্সে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পোস্টার ও ওরাল প্রেজেন্টেশন।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, কনফারেন্সের আহবায়ক অধ্যাপক ড. সেলিনা আক্তার, অরগানাইজিং সেক্রেটারি ড. অভিনু কিবরিয়া ইসলাম, অধ্যাপক ড. মো. তানভীর ইসলাম।
উল্লেখ্য অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে অণুজীববিজ্ঞান দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘এন্টিবায়োটিক রেজিস্টেন্স’ সচেতনতা ক্যাম্পেইন, বর্ণাঢ্য র্যালি, বৃক্ষ রোপন, অণুজীববিজ্ঞান অলিম্পিয়াড এবং স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের অণুজীববিজ্ঞান সম্পর্কে সচেতনতা ক্যাম্পেইনসহ নানামূখী আয়োজন করা হয়।

Leave a Reply