1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দুর্নীতির কারণে জনগণ সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, গোলাম রসুল

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

দুর্নীতির কারণে জনগণ সরকারের প্রকৃত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার কার্যালয়ের অডিটরিয়ামে স্থানীয় সরকার নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক গোলাম রসুল বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়িত হয়। উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিরা সৎ ও যোগ্য হলে দেশ ও জনগণ বেশি উপকৃত হবে। কিন্তু জনপ্রতিনিধিদের একটি অংশ দুর্নীতিগ্রস্ত হওয়ায় জনগণ সরকারের প্রকৃত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ার চেষ্টা করবে। দলের প্রার্থীরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালন করে সরকারি সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন।

কর্মশালায় আরও বক্তব্য দেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মসলেহ উদ্দীন ফরিদ, মাগুরা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস ও মাওলানা রেজাউল করিম,

অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক আবুল হাশিম রেজা, নুর-ই-আলী নুর মামুন, মাওলানা আব্দুস সামাদ এবং মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাইসহ স্থানীয় নেতারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews