1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক ঘটনায় তিন নারী-পুরুষ আহত

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পৃথক ঘটনায় পূর্বশত্রুতা, যৌতুক ও পারিবারিক কলহের জেরে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যশোর সদর, কেশবপুর ও বেনাপোলে এসব ঘটনা ঘটে। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া এলাকায় রুবেল হোসেন (২৭) নামে এক যুবককে হাতুড়ি ও চাকু দিয়ে কুপিয়ে আহত করা হয়। রুবেল ওই এলাকার রবিউল বিশ্বাসের ছেলে।

পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে কামাল (২২) ও তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি রুবেলের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালান। এতে রুবেলের মুখ ও মাথায় কাটা জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে,কেশবপুরের মাধবপুর গ্রামের ফারজানা আক্তার সুমি (৩০) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী মাহাবুরের (৪৭) বিরুদ্ধে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর সকালে তাকে ঘরের মধ্যে আটকে তার মাথার চুল কেটে দেওয়া হয়।

এরপর শুক্রবার সকাল ১০টার দিকে কাঠের চলা দিয়ে মারধর করা হয়। পরে তার মা চম্পা খাতুন তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কামুক্ত।

এ ছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা (অফিসপাড়া) এলাকায় পারিবারিক কলহের জেরে রেশমা (৪৫) নামে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে তার স্বামী ভারতীয় নাগরিক মো. আমিন শেখের (৫০) বিরুদ্ধে। ঘটনার সময় রেশমা তার বাবার বাড়িতে ছিলেন।

মারধরের পর তার মা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।তিনটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় আহতদের আত্মীয়-স্বজনরা অভিযোগ করেছেন বলে তারা জানিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews