1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ট্রেনের ধাক্কায় ২ নিহত, ইজিবাইকের ধাক্কায় সাইকেল আরোহী আহত

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যশোর অফিস:

যশোরে পৃথক দুটি দুর্ঘটনায় ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত এবং ইজিবাইকের ধাক্কায় এক সাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।

দুপুর ২টার দিকে যশোরের কৃষ্ণবাটি এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি ইজিবাইককে ঢাকা থেকে আসা রূপসী বাংলা ট্রেন ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।

ইজিবাইকে থাকা দুই যাত্রী আজিজুল হক (৪৫) ও এরশাদ (৫০) ঘটনাস্থলেই নিহত হন। নিহত আজিজুল হক যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা এলাকার গফুর গাজীর ছেলে এবং এরশাদ একই এলাকার কুড়ন গাজীর ছেলে।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর শহরের ধর্মতলা মোড়ে ইজিবাইকের ধাক্কায় আনন্দ পাল (২৬) নামে এক সাইকেল আরোহী আহত হন। তিনি সদর উপজেলার দিয়াড়া এলাকার মৃত তারক পালের ছেলে।

স্থানীয়রা জানান, আনন্দ পাল সাইকেলে নারায়ণগলি যাওয়ার পথে ধর্মতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে মাথায় আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews