যশোরের বসুন্দিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।আটকরা হলেন আবুল কাশেম (৫২), শাহাবুদ্দিন মোল্যা,
তোতা মৃধা, মাহিম হাসান গাউস ও আসলাম হোসেন। ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে বসুন্দিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত ৬ জুন রাতে জঙ্গলবাঁধাল এলাকায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে গত ২৪ জুন কোতোয়ালি
থানায় মামলা হয়। ওই মামলায় তাদের আটক করে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply