1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের কেশবপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম গোলাম হোসাইনের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানি ও নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি গত তিনবছর ধরে তাকে যৌন হয়রানি করা হয়েছে। মাধ্যমিকে ভর্তি হওয়ার পরও তার পিছু ছাড়ছে না ওই শিক্ষক। যে কারণে অভিযুক্ত ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার।

শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মামা বিএম শফিকুল ইসলাম প্রিন্স।

লিখিত বক্তব্যে জানানো হয়, ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সাতবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নকালে তৎকালীন প্রধান শিক্ষক জিএম গোলাম হোসাইনের কুনজর তার উপর পড়ে। দ্বিতীয় শ্রেণিতে পড়াকালে ওই শিক্ষক তাকে কোলে বসিয়ে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নির্যাতন শুরু করে।

পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন সময় তাকে ডেকে যৌন হয়রানি করা হতো। ভয়ভীতি দেখানোর কারণে সে কখনো বিষয়টি কাউকে জানায়নি। চলতি বছর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। পরবর্তীতে বৃত্তি পরীক্ষার প্রস্তুতির কথা বলে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে ফের যৌন হয়রানিমূলক আচরণ করেন শিক্ষক জিএম গোলাম হোসাইন। এরপর মেয়েটি বিষয়টি তার বাবা-মাকে জানালে ওই শিক্ষক বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীর স্বজনেরা আরো জানান, ঘটনার বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর নিজ হাতে লিখিত বক্তব্য রয়েছে। ইতোমধ্যে কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগীয় উপ-পরিচালক বরাবরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

এমতাবস্থায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শিশুর ভবিষ্যৎ ও মানসিক সুস্থতার কথা বিবেচনা করে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে নির্যাতিত শিক্ষার্থীর মা, বাবা ও খালা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews