যশোরের মনিরামপুরে মাদক সেবনের দায়ে মো. আল আমিন (২৫) নামের এক যুবককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মনিরামপুর উপজেলার ভরতপুর এলাকায় মাদক সেবনরত অবস্থায় আল আমিনকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। তিনি ওই গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আল আমিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করেন।
আদালত তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।পুলিশ জানায়, আদালতের নির্দেশে প্রয়োজনীয় কাগজপত্রসহ সাজাপ্রাপ্ত আল আমিনকে পুলিশ পাহারায় যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply