যশোরের বেনাপোলে অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বেনাপোল স্থলবন্দর আইসিপি সংলগ্ন সাদীপুর রাস্তার মোড় থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম এরশাদ (৩৮)। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত মর্তুজ খানের ছেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
পরে চিকিৎসার জন্য তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, এরশাদ সম্পূর্ণ অচেতন ছিলেন না, তবে স্বাভাবিক অবস্থায় ছিলেন না।
তিনি জেনারেটরের কাজ করেন এবং কাজের উদ্দেশ্যে ঢাকা থেকে বেনাপোলে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে তিনি অস্বাভাবিক অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Reply