1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে প্রতিবাদ সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত গুপ্ত আর সুপ্ত এক হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

দেশব্যাপী ‘গুপ্ত ও সুপ্ত’ শক্তি এক হয়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, এই সরকার ভোট ডাকাতি বা ডামি নির্বাচনের সরকার নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাদের সব পরিকল্পনা দেশবাসী প্রতিহত করবে।

শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়ন বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও একটি পক্ষ রাজাকারদের সঙ্গে গোপনে আঁতাত করে সরকারের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে তাদের কোনো পরিকল্পনাই সফল হবে না।

মাদক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সরকার কাজ শুরু করেছে। দেশব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। আগামী দিনে আরও কঠোরভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এর অন্যতম কারণ সীমান্ত দিয়ে তেল পাচার রোধ করা। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল। বিকল্প কার্যকর ব্যবস্থা না থাকায় সরকার দাম সমন্বয় করেছে।
তিনি আরও বলেন,

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জ্বালানি তেলের দামের বড় পার্থক্য থাকলে পাচার বন্ধ করা কঠিন হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও আবার মূল্য সমন্বয় করা হবে। পরিস্থিতি অনুকূলে থাকলে জ্বালানি তেলের দাম কমানো হতে পারে বলেও তিনি জানান।

চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য কাজী আযম,

সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দার হোসেন ও সাধারণ সম্পাদক আনজারুল হক খোকনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।সমাবেশ সঞ্চালনা করেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews