যশোরের ঝিকরগাছার পল্লীতে ৫ম শ্রেণিতে পড়ুয়া সাদিয়া আক্তার (১৩)নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। থানা পুলিশের ভূমিকায় নানা প্রশ্ন ও সন্দেহের উদ্রেক করেছে। এই ঘটনায় অনেক প্রশ্নের জন্ম নিয়েছে।
স্বজনদের অভিযোগ, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
ঘটনায় জড়িত সন্দেহভানকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেবার ঘটনায় নানা প্রশ্ন ও গুজব-গুঞ্জনের ডালপালা মেলেছে। পুলিশের বক্তব্যে অনেক প্রশ্নের জবাব মিলছে না!
অভিযোগ উঠেছে, ভিকটিম পরিবারের বিশেষ করে নিহত কিশোরীর বাবা-মায়ের বক্তব্য যদি সঠিক হয়ে থাকে তবে, নির্মম-নৃশংস অথচ অপমৃত্যুর এই ঘটনায় অভিযুক্তকে ”আত্মহত্যায় প্ররোচনার দায়ে নিয়মিত মামলা দায়েরপূর্বক তাকে জেল হাজতে প্রেরণ করা যেত।
কিন্তু সেটি না করে ঝিকরগাছা থানার পুলিশ অজ্ঞাত কারণে অভিযুক্তকে থানা থেকে ছেড়ে দিয়েছেন। পুলিশের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের আঙ্গুল তুলেছেন খোদ ভিকটিম পরিবার ও গ্রামবাসী। এই ঘটনায় অনেকে অবাক ও বিস্মিত হয়েছেন।
পুলিশের দাবি, “ভিকটিম পরিবার প্রথমে কোন মামলা দায়ের কিংবা পোস্টমর্টেম ছাড়াই নিহত কিশোরীর লাশ ফেরত চেয়েছিলেন।
স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি ভিকটিমের পক্ষের কয়েকজন থানায় এসে লাশ ফেরত চেয়েছিলেন। কিন্তু,আইনগত সমস্যার কথা বিবেচনা করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত না করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হয় নাই।
তারা মামলা করতে রাজি হননি।তবে নিহতের মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে।
এদিকে এ ঘটনায় ২১সেপ্টেম্বর রাতে স্থানীয় জনতা অভিযুক্ত সন্দেহভাজন হুমায়ুন কবিরকে আটক করে ঝিকরগাছা থানার পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়। কিন্তু অজ্ঞাত কারনে ঐ দিনই পুলিশ তাকে পাঁচ ব্যক্তির উপস্থিতে তার বাবার জিম্মায় ছেড়ে দেয়।
পুলিশের দাবি, “যেহেতু একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে এবং পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। সেহেতু আমরা পোস্টমর্টাম রিপোর্ট না আসা পর্যন্ত অন্য কোন মামলা গ্রহণ করা সম্ভব নয়। পোস্টমর্টাম রিপোর্ট পজিটিভ হলে আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং গ্রেফতার করা হবে”।
প্রশ্ন হল,নিহত কিশোরী সাদিয়া আক্তারের (১৩) মা মোছা: সালমা খাতুন (২৫)ও বাবা দরিদ্র ভ্যানচালক শহিদুল ইসলাম (৩৫) গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, “থানা পুলিশের পাশাপাশি আদালতে একটি পিটিশন মামলা করা হয়।
তাদের দাবি, কোর্টের মামলাটি ঝিকরগাছা থানার পুলিশ নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করেছে বলে তারা শুনেছেন। কিন্তু, কে বা কারা এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তা তারা বলতে পারেননি”। এই অভিযোগের সত্যতা জানতে চাওয়া হলে থানার ওসি তদন্ত ইদ্রিস আলী বিষয়টি স্পষ্ট করেননি।
অভিযুক্তকে ছেড়ে দেয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অভিযুক্তকে লিখিত জিম্মাই ছেড়ে দেয়া হয়েছে’। পোস্টমর্টেমে পজেটিভ রিপোর্ট হাতে পেলে আসামিকে গ্রেফতার করা হবে”।
সরেজমিনে এ প্রতিবেদকের নিহতের মা সালমা খাতুন, পিতা শহিদুল ইসলামসহ আত্মীয়-স্বজন ও নিকট প্রতিবেশীদের সাথে কথা হয়।
সালমা খাতুন ও বাবা শহিদুল ইসলাম দাবি করেন, হুমায়ুন কবির তার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত। মেয়ে সাদিয়া আক্তার বিষয়টি তাদের কাছে প্রকাশ করেছিল।ঘটনার ৫ দিন আগেও সাদিয়ার হাতে কিছু একটা দিতে দেখে মা সালমা খাতুন মেয়েকে সতর্ক করেছিল।
১৮ সেপ্টেম্বর ঘটনার দিন তার মা সালমা খাতুন মাঠে ঘাস কাটতে গেছিল। তার বাবা ভ্যান চালক শহিদুল ইসলাম তার চাচা হযরতের নার্সারি থেকে গাছের চারা নিয়ে মহেশপাড়া বাজারে বিক্রি করতে গিয়েছিল।
এ সুযোগে বাড়িতে কেউ না থাকায় হুমায়ুন কবির তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে টাঙিয়ে রাখে বলে দাবি করেন।
ঘটনার এক পর্যায়ে প্রতিবেশী সমবয়সী বান্ধবী মিম সাদিয়ার খোঁজে বাড়িতে গেলে সাদিয়াকে ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তার আত্মচিৎকারে প্রতিবেশী রিজিয়া, রেশমা, কুসুম ও অভিযুক্তের বাবা আব্দুস সালাম ছুটে এসে মুমূহূর্ষ অবস্থায় সাদিয়াকে উদ্ধার করে।
নিহতের চাচা মাসুম বিল্লাহ ও তাদের নিকট প্রতিবেশী আব্দুর রহিম সাদিয়া আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মর্মে জানতে পেরে মোবাইলে তার বাবাকে খবর দেন।
আর নিহতের ভাই তার মাকে খবর দেন।সাদিয়ার বাবা,মা ও প্রতিবেশীরা তাকে মুমূর্ষূ অবস্থায় বাগআঁচড়া বাজারের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার সাদিয়ার মৃত্যু ঘটেছে বলে জানান ।
জানা যায়, ঘটনার খবর পেয়ে ঝিকরগাছা থানার পুলিশের উপ পরিদর্শ মুস্তাফিজুর রহমান লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করেন। অতঃপর লাশ পোস্টমর্টামের জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়।
এদিকে এ প্রতিবেদকের সাথে নিহতের দাদা শওকত গাজী,দাদি রফিকা বেগম, প্রতিবেশী মোস্তাফিজুর রহমান, নাজমুন নাহার নিহতের চাচা মাসুম বিল্লাহ, প্রতিবেশী আব্দুর রহিম,
নিহতের ফুপু কাজল বেগম,চাচাত ভাই ইসহক রাজের ছেলে নাজমুল,প্রতিবেশী চাচা মুসা রাজের সাথে কথা হয়। তাদের কাছ থেকে জানা যায় অভিযুক্ত হুমায়ুন কবির ভবঘুরে,নেশাগ্রস্থ।
নিয়মিত গাঁজাসেবনের পাশাপাশি সব রকমের নেশায় আসক্ত ছিল। দেউলী বাগানপাড়ায় তার প্রথম স্ত্রী এবং শংকরপুর ইউনিয়নে জগদানন্দকাটি গ্রামের দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়।তার দ্বিতীয় স্ত্রীর একটি কন্যা সন্তান আছে বলে জানা যায়।
এ ব্যাপারে ঝিকরগাছা থানা হাজতে পুলিশে হেফাজতে থাকা অভিযুক্তের কোন প্রকার বক্তব্য ছাড়াই ভিডিও ক্লিপ ধারণের অনুমতি চাইলে ডিউটি অফিসার এসআই ফিরোজ জানান, অফিসার ইনচার্জ ছুটিতে আছেন। ওসি তদন্ত বর্তমানে পুলিশ স্টেশনে নেই।
তাদের অনুমতি ছাড়া ফুটেজ দেয়া সম্ভব নয়। তিনি আরো বলেন পোস্টমর্টেম (পি,এম)রিপোর্ট এলে আদালতের নির্দেশনা মতে এটিকে নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করা হবে।
ফুটেজ ধারণ সংক্রান্ত বিষয়টি নাভারন সার্কেল এএসপি আরিফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টার পর তিনি ফোন রিসিভ করেন। কিন্তু, সাংবাদিকদের তথ্য দেয়া যাবে না বলে তিনি জানিয়ে দেন।
ফলোআপ চলবে



Leave a Reply