1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বাঁওড় দখল নিয়ে বিরোধ, শটগানের গুলিতে আহত ৫

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের শার্শায় আধিপত্য বিস্তার ও বাঁওড় দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের শটগানের গুলিতে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী কন্যাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কন্যাদহ গ্রামের মৃত মতিয়ার গাইনের ছেলে শাহ আলম (৩৮), খলিল গাইনের ছেলে আব্দুল্লাহ (৩২), হাশেম গাইনের ছেলে মিঠু (৩০), বকুলের ছেলে শাকিল (১৫) ও আকবার আলীর ছেলে আকাশ (২০)।

তাঁদের প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাত পৌনে দশটার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ব্যক্তিদের স্বজনদের সূত্রে জানা গেছে, কন্যাদহ গ্রামে আধিপত্য বিস্তার ও স্থানীয় একটি বাঁওড়ের দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে একই গ্রামের নূর ইসলাম বদ্দীর ছেলে আশানুর (৪২),

শাহজাহানের ছেলে ইমলু (৩৫),মৃত কোরমানের ছেলে শাহাজান (৫৫) ও মৃত মিজানুরের ছেলে সিরাজুল (৩৫)সহ কয়েকজন আহতদের ওপর হামলা চালান।

একপর্যায়ে আশানুর তাঁর কাছে থাকা শটগান দিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ করেন আহত ব্যক্তিরা।

এতে শাহ আলম, আব্দুল্লাহ, মিঠু, শাকিল ও আকাশ আহত হন। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ইন্টার্ন চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, আহত ব্যক্তিদের শরীরে শটগানের ছররা গুলির আঘাত রয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য রুবেল হোসেন জানান, রাত সাড়ে নয়টার পর গুলিবিদ্ধ পাঁচজন হাসপাতালে ভর্তি হন। বিষয়টি কোতোয়ালি থানাকে জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews