1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নাভারন বাজারের অবৈধ দখলদার উচ্ছেদে নিবাহী কর্মকর্তার সতর্কবার্তা

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধি :

নাভারন পুরাতন বাজারের খাস শ্রেণিভুক্ত প্রায় আড়াই বিঘা জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে কড়া সতর্কবার্তা দিয়েছেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউউটিভ ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ।

২৪সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিনি সরেজমিন উপস্থিত হয়ে অবৈধ দখলদারদের অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নেবার কড়া বার্তা দিলেন।

জনস্বার্থে প্রতিশ্রুত স্থানে পূর্বে হাতে নেয়া প্রকল্প বাস্তবায়নে অচিরেই সেখানে হাট চাঁদনী নির্মাণ করা হবে বলে জানান তিনি।

প্রকৃত ব্যবসায়ীদের চিহ্নিত ও তালিকা প্রস্তুত পূর্বক অগ্রাধিকার ভিত্তিতে জায়গা বরাদ্দ দেবারও প্রতিশ্রুতি দেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে হাট চাঁদনি নির্মাণে সরকারি তরফে পূর্ব থেকে একটি বরাদ্দের প্রতিশ্রুতি রয়েছে।সেটি এখন বাস্তবায়ন করা হবে।

জানাগেছে, দীর্ঘদিন ধরে নাভারন পুরাতন বাজারের বিপুল খাস জমিতে অবৈধভাবে একশ্রেণির দখলদার স্থাপনা নির্মাণ করে খেয়াল খুশিমতো ভাড়া আদায় করে খাচ্ছিলেন।

অভিযোগ ওঠে, কোন কোন অপদখলকারী স্থাপনা নির্মাণ করে অথবা খালি জায়গা দখল করে মোটা অংকের টাকায় সাবলীজ দিয়েছেন। যথেচ্ছা ভাড়া আদায় করেও খাচ্ছেন কেউ কেউ।

নাভারন পুরাতন বাজারের আলোচিত এই খাস জমিতে অন্তত ২০/২৫ ব্যক্তি মাছ-তরিতরকারী,চা’পান দোকান,ওয়ার্কশপ সহ বিভিন্ন দোকান গড়ে তুলেছেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহর সাথে এসময় ছিলেন,নাভারন ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: আনিসুর রহমান,

উপজেলা নির্বাহী অফিসারের সিএ মো: এমদাদুল হক ইমদাদ,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো: তোফাজ্জল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান মিনু।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews