1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী আটক

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

যশোরে স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি যশোর ও বগুড়ার সদস্যরা।

মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ভোরে বগুড়া সদর উপজেলার ভাদুনা মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।রাসেল রানা বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গোছন গ্রামের শরিফুল আখন্দের ছেলে।

পরে মঙ্গলবার বিকেলে তাঁকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। একই দিন তাঁকে আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলার এজাহার সূত্রে জানা যায়,

রাসেল রানার সঙ্গে ওই নারীর বিয়ে হয়েছে। দাম্পত্য কলহের জেরে তাঁকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করেছেন বাদী। সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে রাসেল স্ত্রীকে তাঁর সঙ্গে যাওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়।

এজাহারে বলা হয়, সম্পর্কের অবনতি হলে রাসেল তাঁদের দাম্পত্য জীবনের ভিডিও কলের ব্যক্তিগত মুহূর্তের স্ক্রিন রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। গত ১৬ সেপ্টেম্বর রাতে বাদীর ইমো অ্যাকাউন্টে একটি আইডি থেকে তাঁদের ব্যক্তিগত ও নগ্ন ভিডিও পাঠানো হয়।

এ ছাড়া বাদীর টিকটক অ্যাকাউন্টের বিভিন্ন ভিডিওর মন্তব্যের ঘরে ওই ভিডিওর স্ক্রিনশট প্রকাশ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় উপায় না পেয়ে গত ২০ সেপ্টেম্বর ওই নারী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

কোতোয়ালি মডেল থানা–পুলিশ জানিয়েছে, মামলার পর রাসেল রানাকে আটক করা হয়। আদালতের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews