1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক প্রবাসীকে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় পাঠিয়ে জিম্মি ও নির্যাতনের অভিযোগে করা মানবপাচার মামলায় মোস্তাকিম মিয়া ওপেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি যশোর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নরসিংদীর মাধবদী-কান্দাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে যশোর সিআইডি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়,

ভুক্তভোগী মো. জসীম উদ্দীন দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। তাকে অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার কথা বলে ৮ লাখ টাকার চুক্তি করা হয় এবং তিনি ৪ লাখ ৯০ হাজার টাকা দেন।

পরে তাকে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় পাঠিয়ে অজ্ঞাত স্থানে আটকে নির্যাতন ও মুক্তিপণ দাবি করা হয়। স্বজনদের কাছ থেকে দুই ব্যাংক হিসাবের মাধ্যমে ১৬ লাখ টাকা নেওয়া হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

সিআইডির তদন্তে ওই ব্যাংক হিসাবের সঙ্গে সম্পৃক্ত ইয়াসিন ও হুমায়ুন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি বলছে, মানবপাচারের অর্থ গ্রহণ ও লেনদেনে মোস্তাকিম দেশীয় এজেন্ট হিসেবে কাজ করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews