1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বোর্ডে বিশেষ কোটায় একাদশে ভর্তির সুযোগ ১৫ শিক্ষার্থীর

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যশোর শিক্ষা বোর্ডের অধীনে বিশেষ কোটায় ১৫ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। এসব শিক্ষার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত ন্যূনতম জিপিএ শিথিল করা হয়েছে। বিশেষ কোটায় রয়েছেন বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থী,

প্রবাসীদের সন্তান এবং খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতিপ্রাপ্তরা।
মনোনীত ১৫ শিক্ষার্থীর মধ্যে ১২ জন প্রতিবন্ধী কোটায়, দুজন প্রবাসী কোটা এবং একজন সাংস্কৃতিক কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন।

শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী,খুলনার সরকারি এমএমসিটি কলেজের বিজ্ঞান বিভাগে সাংস্কৃতিক কোটায় ভর্তির জন্য মনোনীত হয়েছেন সৈয়দা মিন্নাতাল্লাহ। তিনি খুলনা বিভাগীয় পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।

প্রবাসী কোটায় যশোর ক্যান্টনমেন্ট কলেজের বিজ্ঞান বিভাগে কোয়েল আফরোজ এবং যশোর সরকারি এমএম কলেজের মানবিক বিভাগে জিলানী জাহান ভর্তির জন্য মনোনীত হয়েছেন।

অন্যদিকে, বিশেষ প্রতিবন্ধী কোটায় যশোর সরকারি এমএম কলেজের মানবিক বিভাগে মো. শাহারিয়ার আলম, রিদিয়ানা ইসলাম রাদিয়া, জিএম অফিয়া জামান, রামিসা মেহজাবিন ও হুসাইন আহম্মেদ; সরকারি এমএমসিটি কলেজের বাণিজ্য বিভাগে মো. নাইমুল ইসলাম এবং মানবিক বিভাগে প্রান্ত প্রদীপ সরকার,

খুলনা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে গোপাল কৃষ্ণ বিশ্বাস; সরকারি বিএল কলেজের মানবিক বিভাগে তাসনিম আলম জিসান এবং কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের বিজ্ঞান বিভাগে মো. আল আমিন, লামিম রেজা ও আবুল কালাম আজাদ ভর্তির জন্য মনোনীত হয়েছেন।

এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিশেষ কোটায় ১৫ শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনীত করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. কবুয়াত আলী বিশ্বাস জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিশেষ কোটার এসব শিক্ষার্থীর জন্য সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত ন্যূনতম জিপিএ শিথিল করা হয়েছে।

তারা অনলাইনে আবেদন ছাড়াই পছন্দের কলেজে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি হতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তাদের জন্য কোনো বিধি-নিষেধ আরোপ করা হবে না।

তিনি জানান, বিশেষ কোটায় মনোনীত ১৫ শিক্ষার্থীর মধ্যে অনেকেই ইতোমধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি হয়েছেন। অন্যদেরও নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews