যশোর সদর উপজেলার পালবাড়ী মোড় এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় হাবিবি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ২ হাজার টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি করার অভিযোগে
ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে একই আইনের ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।

Leave a Reply