1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ১৬৮ বোতল ফেয়ারডাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে ১৬৮ বোতল ফেয়ারডাইল কফ লিনকটাস সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে যশোর কোতোয়ালি মডেল থানার বাহাদুরপুর স্কুল মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে অলিয়ার বিশ্বাস (৩৬) ও একই এলাকার মহিউদ্দিনের ছেলে রাসেল হোসেন (২২)।

এসআরবি-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুই ব্যক্তি খুলনা থেকে যশোর হয়ে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাসে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছেন। পরে বাহাদুরপুর স্কুল মোড়ে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ওই দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে ১৬৮ বোতল ফেয়ারডাইল কফ লিনকটাস সিরাপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুলনা থেকে ঢাকাগামী ওই বাসে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা থাকার তথ্য পাওয়া যায়নি।

উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। পরে তাদের ও উদ্ধার করা আলামত থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি প্রিন্স জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারসহ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews