1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সার ডিলার হতে কাগজে-কলমে সার ব্যবসায়ী! বাঘারপাড়ায় কলেজ অধ্যক্ষ আব্দুল মতিনের আবেদন ঘিরে দোকান, জমি ও ব্যবসায়িক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

 

যশোরের বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগের আবেদনকে কেন্দ্র করে নথিপত্রের অসঙ্গতি ও যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, একটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন নিজেকে সার ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে ‘মতিন এন্ড ব্রাদার্স’ নামে সার ডিলারের আবেদন করেছেন। তবে আবেদনপত্রে দেখানো দোকানঘর,

জমির দাগ-খতিয়ান, ঠিকানা ও ব্যবসায়িক অভিজ্ঞতা নিয়ে একাধিক অসঙ্গতির অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, সার ডিলারের আবেদন করতে ৭ নম্বর দরাজহাট এলাকায় একটি দোকানঘর দেখানো হয়েছে। দোকানঘরের চুক্তিপত্রের সঙ্গে সংশ্লিষ্ট জমির দাগ ও খতিয়ানের তথ্যের মিল নেই বলেও অভিযোগ উঠেছে।

এমনকি এক ব্যক্তির সঙ্গে দোকানঘরের চুক্তি করা হলেও জমির দাগ-খতিয়ানের তথ্য অন্য ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট এমন তথ্যও সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে।

এ ছাড়া আবেদনকারীর নিজস্ব বসবাসের ঠিকানা ৫ নম্বর ওয়ার্ডে হলেও সার ব্যবসার জন্য প্রদর্শিত দোকানঘর ৮ নম্বর ওয়ার্ডে দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ফলে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা, গুদাম ও ব্যবসায়িক অবকাঠামোসংক্রান্ত শর্তগুলো তিনি কীভাবে পূরণ করেছেন, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

দোকানে সার নয়, মিলেছে ধান অভিযোগ,স্থানীয়দের অভিযোগ, প্রদর্শিত দোকানঘরে সার ব্যবসার কার্যক্রমের পরিবর্তে ধান পাওয়া গেছে।

আবেদনকারীর সার ব্যবসার পূর্ব অভিজ্ঞতা রয়েছে কি না, থাকলে কত দিনের সরেজমিন যাচাইয়ের সময় সেটিও যাচাই করার কথা রয়েছে সরকারি চেকলিস্টে।

সার ডিলার নিয়োগের সরকারি যাচাই তালিকায় আবেদনকারীর নিজ ইউনিয়নের বাসিন্দা কি না, নিজস্ব বা ভাড়ার গুদাম আছে কি না,

গুদামের আয়তন, ব্যবসার অভিজ্ঞতা এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা-অযোগ্যতা যাচাই করে মন্তব্য দেওয়ার বিধান রয়েছে।

এ ছাড়া আবেদনের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, দোকান/গুদামের মালিকানা বা ভাড়ার চুক্তিনামা, ব্যাংক স্বচ্ছলতার সনদ, হালনাগাদ আয়কর রিটার্নের সনদ এবং পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতার প্রমাণ দেওয়ার বিষয়ও চেকলিস্টে উল্লেখ রয়েছে।নথির সঙ্গে বাস্তবতার মিল কতটা?

সংশ্লিষ্টদের প্রশ্ন, আবেদনপত্রে দেওয়া তথ্য ও বাস্তবে প্রদর্শিত দোকান-গুদামের অবস্থার মধ্যে কোনো পার্থক্য আছে কি না।

জমির দাগ-খতিয়ান ও চুক্তিপত্রে অসঙ্গতির অভিযোগও সরকারি যাচাইয়ের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

তাদের দাবি, সরকারি সার ডিলার নিয়োগে কোনো আবেদনকারী যদি ভুল, অসত্য বা অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিয়ে থাকেন, তাহলে তা যাচাই করে বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত।

তদন্তেই মিলবে প্রকৃত চিত্র, তবে এসব অভিযোগের সত্যতা এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। তাই সার ডিলার নিয়োগের আগে আবেদনকারীর সব নথি,

দোকান ও গুদাম সরেজমিনে পরিদর্শন, জমির মালিকানা ও দাগ-খতিয়ান এবং পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতা যাচাই করা জরুরি।

অভিযোগের বিষয়ে মো. আব্দুল মতিনের বক্তব্য জানতে কয়েবার মোবাইলে কল দিলে তা বন্দ পাওয়া গেছে, তবে কথা বলতে পারলে তা যথাযথভাবে প্রকাশ করা হতো।

একই সঙ্গে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও নিয়োগ কর্তৃপক্ষের কাছে আবেদনটির পূর্ণাঙ্গ যাচাই ও সরকারি চেকলিস্ট অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এবিসয়ে কথা হয় উপজেলা কৃষি অফিসার  সৈইয়েদা নাছরিন জাহানের সাথে তিনি বলেন এ বিষয়ে একটি কমিটি করে দিয়া হয়েছে। তারা যাচাই বাছাই করছে আর যেহেতু একজন ডিলার নিয়োগ হবে আসা করি সে ক্ষেত্রে ত্রুটি থাকবেনা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews