প্রতিদিনের ন্যায় সকালে ইজিবাইক নিয়ে রাস্তায় যায় যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের আদমপুরের মো. স্যাকলাইন মোল্যার একমাত্র ছেলে শান্ত (২০)
গত ২১ সেপ্টেম্বর ২০২৬ ইং সোমবার সকাল ৯টায় কিন্তু ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় মায়ের কোলে ফিরলো প্রায় আধা মরা অবস্থায়।
ঘটনার সুত্রপাত উপজেলার জামদিয়া ইউনিয়নের ধলগ্রাম রাস্তা মোড় আ. রব ফিলিং স্টেশন থেকে নড়াইলের উদ্দেশ্যে যাওয়ার জন্য যাত্রী বেশী দুইজন অঙ্গান পার্টির সদস্য শান্তর ইজিবাইক
৭ শ টাকায় রিজার্ভ করে নিয়ে যায় নড়াইল শহরের চৌরাস্তায়। সেখানে গিয়ে তারা পরিচয় য় তারা ডিবির লোক তোমার ভয় নেই গাড়ি এখানে রাখ আামাদের লোক দেখে রাখবে।
শান্তকে চেতনা নাশক মেশানো বিস্কুট তার হাতে দিয়ে খাইতে বলে। খাইতে অনিহা করলে তারা এক প্রকার ধমক দিলে শান্ত খেয়ে নেয়। এরপর শুরু হয়ে যায় এলোমেলো।
এরইমধ্যে তার বাইক উদাহো হয়ে গেছে। গাড়ি খুইয়ে শান্ত দিকবিদিকশুন্য হয়ে চিৎকার চেচামেচি করতে থাকলে স্থানীয় মহিষ খোলা গ্রামের এক ইজিবাইক চালক তার মুঠো ফোন শান্তকে দেয়। শান্ত বাবাকে শুধু বলে আমার গাড়ি নেই। এরপর আর কিছু বলতে পারেনি।
স্থানীয়রা তা্কে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে দেয়। ততক্ষণে তার গাড়ি ও শখের টার্স ফোনটা উদাহো হয়ে গেছে। ২২ সেপ্টেম্বর শান্তর বাড়িতে গিয়ে তার অস্পষ্ট কথায় বোঝা গেল শান্ত পরিস্থিতির শিকার ছিল।
একটা অসচ্ছল পরিবারের সন্তান শান্ত ধারদেনা ও কিস্তির টাকা দিয়ে তার বাবা স্যাকলাইন গাড়ি কিনে দেয় তার ছেলেকে তাদের সংসারে এখন শুধু হতাশা। গাড়ি খুইয়ে যাওয়ায় তাদের আয়ের পথ প্রায় বন্ধ।
প্রশাসনের নিকট তাদের একটাই দাবি তাদের গাড়িটা যেন ফিরে পায় তাহলে তারা আবার হয়ত সচ্ছলতা ফিরে পাবে। এব্যাপারে নড়াইলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।




Leave a Reply