1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে বাহারুল হত্যা: পিস্তল, গুলি ও ওয়ান শুটারগান উদ্ধার

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৩) হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার রমজান আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সোমবার যশোর পুলিশ সুপারের কার্যালয়ের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম।
পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে বাহারুল মল্লিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল মল্লিক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা করেন।
পরে মামলার তদন্তে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের মিনারুলের ছেলে রমজান আলীকে (২২) গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানে অভিযান চালায় পুলিশ।

অভিযানের সময় বাগানের পশ্চিম কোণে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি ৭ দশমিক ৬৫ বোরের ‘ইউপি’ লেখা পিস্তল, সাত রাউন্ড গুলি এবং একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, বাহারুল মল্লিক হত্যা মামলায় গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মামলার তদন্তও অব্যাহত আছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার রমজান আলীকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews