জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’-এর আওতায় যশোরে ১০৩ জন এতিম শিশু ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে শিক্ষা সফর ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে শিশুদের মধ্যে এ বছরের তৃতীয় মেয়াদে তিন মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) যশোরের বাহাদুরপুর জেস গার্ডেন পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যশোরের ৭৮ জন ও সাতক্ষীরার ২৫ জনসহ মোট ১০৩ জন এতিম শিশু অংশ নেয়।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির সিইও এনায়েত হোসেন জাকারিয়া।
বিশেষ অতিথি ছিলেন বাংলাভিশনের যশোর জেলা প্রতিনিধি রাজেক জাহাঙ্গীর, প্রোগ্রাম কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল আমিন শাহিন ও অরফ্যান কেয়ার প্রোগ্রামের অফিসার সাজিদ আল আহাদ।
দিনব্যাপী আয়োজনে শিশু ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এতে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে অতিথিরা এতিম শিশুদের হাতে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। এ সময় প্রধান অতিথি শিশুদের কল্যাণে ভবিষ্যতে আরও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান।
খাদ্যসামগ্রী হিসেবে প্রতিটি শিশুকে ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১ দশমিক ৫ কেজি মিল্ক পাউডার, ৩টি জার হরলিক্স, ৩ প্যাকেট নুডলস, ১ দশমিক ৫ কেজি বাদাম, ৩টি জার বিস্কুট,
৩ বক্স চকলেট ও ৬ কেজি মৌসুমি ফল দেওয়া হয়।অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে তায়জেল, শাফিন, মনির, মুজাহিদ, আবু হাসান, সাহাজুর, মামুন, আমির হামজা, আসাদ, আলমগীর, তাসিম ও কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply