যশোরে স্বামী-স্ত্রীর গোপন ভিডিও মোবাইল ফোনে ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে রকি ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে শহরের খড়কী কাসারদিঘী কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রকি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সাধারণ ডায়েরির সূত্রে বিষয়টি জানতে পেরে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
প্রাথমিক তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্তে তদন্ত চলছে।পরে রকিকে ফৌজদারি কার্যবিধির ৫৪/১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply