যশোর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ আইসিপি ও আন্দুলিয়া বিওপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
আটক মালামালের মধ্যে রয়েছে বাইসাইকেল, ৬২টি শাড়ি, ৫টি ব্লাউজ, ২টি কম্বল, ১.৫ কেজি কিসমিস এবং ৭৫টি কসমেটিক্স সামগ্রী। আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।

Leave a Reply