যশোরের চৌগাছার পাতিবিলা হাজী শাজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়ালিউর রহমান স্থানীয় সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন বলে জানা গেছে। রোববার দুপুরে তার অফিস কক্ষে এ হামলা চালানো হয় হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
তার উপর হামলার খবর পেয়ে দ্রুত চৌগাছা থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন।
এ সময় তার অফিসের সিসি ক্যামেরা আগেই বন্ধ করে দিয়েছিল হামলা কারীরা।
প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান রহমান বলেন, আমি থানায় লিখিত অভিযোগ করেছি। স্কুল চলাকালীন সময়ে আমার অফিস কক্ষে সন্ত্রাসীরা এসে আমার উপর হামলা চালিয়ে জখম করেছে। আমি এর ন্যায় বিচার চাই। তিনি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকাবাসীর সবার সহোযোগীতা চেয়েছেন।
তার উপরে এ হামলার ঘটনায় উপজেলা সচেতন মহল তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন।উল্লেখ্য তিনি একজন শুধু প্রধান শিক্ষকই না। প্রেস ক্লাব চৌগাছার সাবেক সহ-সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি প্রেস ক্লাব চৌগাছার সদস্য ও দৈনিক যশোর বার্তার সহ- সম্পাদক।
থানার অফিসার্স ইনচার্জ মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার কারণ এখনও জানা যায়নি। তদন্ত করা হচ্ছে। তবে অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না।
এদিকে তার উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক যশোর বার্তার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শওকত আলী, উপদেষ্টা সাবেক সচিব রাশেদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম মুজাহিদ আলী, সম্পাদক মন্ডলীর সভাপতি সাইফুল ইসলাম, প্রধান সম্পাদক আলমগীর মতিন চৌধুরী,
সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোঃ শিহাব উদ্দীন, বার্তা সম্পাদক মাসুদ পারভেজ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কে এম ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ সহ যশোর বার্তা পরিবারের সদস্যবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান একটি গণতান্ত্রিক দেশে শিক্ষক এবং সাংবাদিকদের ওপর এধরনের হামলা সত্যিই দুঃখজনক। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply