যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে ট্রাক ধোয়াকে কেন্দ্র করে মো. ইউসুফ মোস্তফা ওরফে হিটলার (৪০) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে খাজুরা বাজারের ধান বিক্রির একটি আড়তের সামনে এ ঘটনা ঘটে। আহত ইউসুফ মোস্তফা বাঘারপাড়া উপজেলার
মথুরাপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।অভিযোগ অনুযায়ী, ট্রাক ধোয়াকে কেন্দ্র করে ট্রাকচালক জিয়ারুলের সঙ্গে ইউসুফের বিরোধ হয়।
একপর্যায়ে ইউসুফকে একা পেয়ে জিয়ারুল ও তার সঙ্গে থাকা আরও দুই অজ্ঞাত ব্যক্তি দা দিয়ে এলোপাতাড়ি কোপান এবং লোহার রড দিয়ে আঘাত করেন।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে দেন।

Leave a Reply