কেশবপুর প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা এবং দখলের মত জঘন্য ও নিন্দনীয় ঘটনায় ঝিকরগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে।
২১সেপ্টেম্বর সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে প্রেসক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা,
প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা ও জড়িতদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।
প্রতিবাদ লিপিতে বলা হয় গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।প্রেসক্লাবে এ ধরনের নেক্কার জনক সন্ত্রাসী হামলা,প্রেসক্লাব দখল ও বহিরাগতদের দ্বারা সাংবাদিকদের উপর অমাণবিক নির্যাতন কোনভাবেই কাম্য নয়।
সভ্য ও গণতান্ত্রিক সমাজে এটা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।দপ্তর সম্পাদক সহকারি অধ্যাপক কেএম ইদ্রিস আলী কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিবৃতিদাতা অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল,
সহ-সভাপতি আতাউর রহমান জসি, আবুল কাশেম, অ্যাডভোকেট কামরুজ্জামান কামাল,যুগ্ম সম্পাদক আশরাফুল আলম রানা,সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ,কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবিদুর রহমান,
প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান, সহ প্রচার প্রকাশনা সম্পাদক রাফিউল ইসলাম,কার্যকরী কমিটির সদস্য এম আলমগীর,মো: ইসমাইল হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ,আলী আশরাফ ও ইনকিয়াদ আহমেদ রাফিনপ্রমুখ।

Leave a Reply