1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি

  • সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কোনো প্রকার সার্ভিস চার্জ ব্যতীত ডিজিটাল অটোমেশন পদ্ধতিতে শিক্ষার্থীদের সকল প্রকার পেমেন্ট ও ফি আদায় কার্যক্রম চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে পূর্ণাঙ্গ ক্যাশলেস ও অটোমেটেড ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।

রোববার ২০ সেপ্টেম্বর বেলা ৩ টায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়ে একপে (বশঢ়ধু) পেমেন্ট গেটওয়ে এর উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

উদ্বোধনী বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সব সময়ই অগ্রগামী। দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা শিক্ষার্থীদের সকল প্রকার ফি ও পেমেন্ট সেবা কোনো সার্ভিস চার্জ ব্যতীত ডিজিটাল অটোমেশনের আওতায় নিয়ে এসেছি। এর মাধ্যমে ব্যাংকের দীর্ঘ লাইনে দাঁড়ানোর দিন শেষ হলো এবং প্রশাসনিক কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলো। শিক্ষার্থীবান্ধব ও পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাশলেস ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আমাদের এই প্রযুক্তিবান্ধব পদক্ষেপ অব্যাহত থাকবে।
উল্লেখ্য এই অটোমেটেড ব্যাংকিং ও পেমেন্ট ব্যবস্থার ফলে প্রাথমিকভাবে শিক্ষার্থীদের সেমিস্টার ফি, মাইগ্রেশন সার্টিফিকেট ফি, মিডিয়াম অব ইনস্ট্রাকশন সার্টিফিকেট ফি, টেস্টিমনিয়াল ফি, কোর্স রেজিস্ট্রেশন ফি, কেন্দ্রীয় রেজিস্ট্রেশনের বিলম্ব ফি, ভর্তি ফি (অনার্স, মাস্টার্স, এমফিল ও পিএইচডি), গ্রেডশিট ফি, ট্রান্সক্রিপ্ট ফি, সাময়িক সনদ উত্তোলন ফি,

হলের বিভিন্ন ফি, লাইব্রেরি সংক্রান্ত ফি সহ অন্যান্য ফি কোনো প্রকার সার্ভিস চার্জ ব্যতীত আজ থেকে একপে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দ্রুততম সময়ে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি), ইন্টারনেট ব্যাংকিং কিংবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে ঘরে বসে নির্বিঘ্নে দ্রুত সময়ে এই ফি পরিশোধ করতে পারবে।

এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীদের অ্যাকাউন্টে ই-রসিদ জমা হয়ে যাবে এবং তা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডাটাবেজে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews