1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে মুন্সী মেহেরুল্লাহ হলের অন্তঃহল ক্রীড়া সপ্তাহের উদ্বোধন

  • সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

‘সুস্থ দেহে সুস্থ মন’ এই স্লোগানকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলের উদ্যোগে ‘অন্তঃহল ক্রীড়া সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় হলের ডাইনিং রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার।

ক্রীড়া সপ্তাহে হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে গেমস রুম, কেন্দ্রীয় খেলার মাঠ ও জিমনেশিয়ামে ক্যারম, দাবা, টেবিল টেনিস, ফ্লোর ক্রিকেট ও ফ্লোর ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সহমর্মিতা ও দলগত কাজের দক্ষতা গড়ে তোলে। এসব কার্যক্রম ভবিষ্যৎ কর্মজীবনে ইতিবাচক ভূমিকা রাখে।

তবে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি পড়াশোনায় ভালো করার বিষয়েও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। হলের আবাসন, পড়ালেখা ও খাবারসহ বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও তিনি জানান।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, জয়লাভের চেয়ে পরাজয় থেকেই অনেক বেশি শিক্ষা নেওয়া যায়। খেলাধুলায় যবিপ্রবি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্পদ সঠিকভাবে কাজে লাগিয়ে যবিপ্রবিকে দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের বক্তব্য পর্ব শেষে অতিথিরা হলের চতুর্থ তলায় গেমস রুমে ফিতা কাটা এবং খেলায় অংশগ্রহণের মাধ্যমে ক্রীড়া সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সভাপতির বক্তব্যে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার বলেন, আবাসিক শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা হয়। খেলাধুলা শিক্ষার্থীদের মন প্রফুল্ল রাখার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ বাড়াতে সহায়তা করে।

শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে নিজেদের সুস্থ রাখার পাশাপাশি গবেষণা ও পড়াশোনায় মনোনিবেশ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেবে—এটাই এ আয়োজনের লক্ষ্য।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া, প্রক্টর ড. হামিদুর রহমান, মুন্সী মেহেরুল্লাহ হলের সহকারী প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews