1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১৭ বছর বয়সেই শিক্ষক পদে নিয়োগ, দুই বছর পর সংশ্লিষ্ট বিষয়ের সনদ দেওয়ার অভিযোগ

  • সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

  যশোর অফিস :

যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মোহাম্মদ শিহাব উদ্দীনের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, তিনি ১৬ বছর বয়সে শিক্ষক পদে আবেদন করেন এবং ১৭ বছর বয়সে চাকরিতে যোগ দেন। তবে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন এগ্রিকালচার সনদ পান চাকরিতে যোগদানের দুই বছর পর।

মোহাম্মদ শিহাব উদ্দীন উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত জালাল উদ্দীন শেখের ছেলে। জমা দেওয়া কাগজপত্র অনুযায়ী, তার জন্ম ১৯৮৭ সালের ১৩ জানুয়ারি। ২০০৩ সালের ১৬ ডিসেম্বর তার বয়স ছিল ১৬ বছর ১১ মাস ৪ দিন। ওই সময় তিনি গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) পদে আবেদন করেন।

নথি অনুযায়ী, নিয়োগসংক্রান্ত বোর্ড ২০০৩ সালের ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়। পরে ৭ মে নিয়োগ অনুমোদন এবং ২৬ জুন নিয়োগপত্র দেওয়া হয়। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর মাত্র ১৭ বছর ১১ মাস ১৪ দিন বয়সে তিনি ওই পদে যোগ দেন।

জমা দেওয়া সনদে দেখা যায়, শিহাব উদ্দীন ২০০১ সালে আরুয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পাস করেন। এরপর ২০০৪ সালের ২৬ ডিসেম্বর কৃষি শিক্ষক পদে যোগ দেন।

কিন্তু ডিপ্লোমা ইন এগ্রিকালচার বিষয়ে তিনি ২০০৬ সালে পাস করেন। সনদটি ইস্যু করা হয় ২০১২ সালের ১৬ জুন। চাকরিতে যোগদানের পর সংশ্লিষ্ট বিষয়ের সনদ অর্জনের বিষয়টি নিয়েই মূলত প্রশ্ন উঠেছে।

এ ছাড়া নথি অনুযায়ী, তিনি ২০১৯ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব আর্টস (বিএ) সম্পন্ন করেন। ওই ফলাফল প্রকাশিত হয় ২০২২ সালের ২৫ এপ্রিল।

অভিযোগের বিষয়ে গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন কুন্ডু বলেন, তাঁর জানামতে শিহাব উদ্দীনের সব কাগজপত্র ঠিক আছে। সম্প্রতি এনটিআরসিএ ও মন্ত্রণালয়ের বিভিন্ন তদন্তেও বিষয়টি ধরা পড়েনি।

১৮ বছর বয়সের আগে চাকরিতে যোগদানের বিষয়ে তিনি বলেন, ২০০৪ সালে প্রচলিত নিয়ম অনুযায়ী এসএসসি বা দাখিল পাসের পর ডিপ্লোমায় অধ্যয়নরত অবস্থায় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক পদে যোগ দেওয়ার সুযোগ ছিল।

তবে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন বলেন, ২০০৪ সালে শিক্ষক পদে যোগ দিয়ে ২০০৬ সালে পাস করা সনদ দেওয়ার সুযোগ নেই। অভিযোগটি তদন্ত করে দেখা হবে। এভাবে নিয়োগ হয়ে থাকলে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews