যশোর সদর উপজেলার রাজাপুরে মসজিদে টাকা দেওয়া নিয়ে বিরোধের জেরে জহুর আলী (৫৫) নামে এক ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজাপুর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত জহুর আলী রাজাপুর ইউনিয়নের ইছালি গ্রামের আফসার সরদারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৮ সেপ্টেম্বর মসজিদে টাকা দেওয়া নিয়ে জহুর আলীর সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে রোববার বিকেলে রাজাপুর জামতলা এলাকায় জহুর আলীকে একা পেয়ে কালাম (৩৫),
নিয়াজউদ্দিন (৪৫) ও শাহীন (৩৬) নামে তিন ব্যক্তি রড দিয়ে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply