যশোরের অভয়নগরে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে সুচন্দা বৈরাগী (৪০) নামে এক নারী গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর)
দুপুরে উপজেলার সুন্দলী ইউনিয়নের হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুচন্দা বৈরাগী ওই গ্রামের খোকন বৈরাগীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর অভিমান করে সুচন্দা বৈরাগী বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় নিহতের স্বামী খোকন বৈরাগী অভয়নগর থানায় অপমৃত্যু মামলা করেছেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ আইনগত কার্যক্রম গ্রহণ করেছে।

Leave a Reply