1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলন ‘রাইকন ২০২৬’-এর সমাপনী

  • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘রাইকন এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের গ্যালারিতে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিশ্বের ১৪টি দেশের গবেষক ও প্রতিনিধিরা অংশ নেন। দুই দিনের সম্মেলনে ৩২টি দল এবং বিভিন্ন দেশের ছয়জন কি-নোট স্পিকার সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি।

চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে তরুণ প্রজন্মকে এসব প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, নতুন প্রযুক্তি উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে প্রযুক্তির ব্যবহারে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বজায় রাখতে হবে, যাতে তা মানুষের কল্যাণ ও জনস্বার্থে কাজে লাগে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান, জেনারেল চেয়ার অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া, টেকনিক্যাল প্রোগ্রাম কো-চেয়ার অধ্যাপক ড. শেখ মো. রবিউল ইসলাম এবং টেকনিক্যাল প্রোগ্রাম চেয়ার অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ।

সম্মেলন শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন যবিপ্রবির বিএমই বিভাগের প্রভাষক আনিকা আঞ্জুম ও ইইই বিভাগের প্রভাষক জাহেদুল ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews