যশোরের ঝিকরগাছায় বার্ধক্যজনিত কারণে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অধ্যাপক শফিউল আজম রুমি’র মাতা সাহেরা বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না…..….. রাজেউন)। মরহুমা সাহেরা বেগম ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুস সামাদ (বড় সাহেব)-এর সহধর্মিণী এবং বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণের দাদি ছিলেন।
১৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে তিনি বার্ধক্যজনিত কারণে যশোর সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯ সেপ্টেম্বর শনিবার জোহরের নামাজের পর ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মোবারকপুরস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজ পরিচালনা করেন মরহুমার দৌহিত্র তাহসিন বিশ্বাস।
এদিকে সাহেরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছন ঝিকরগাছা প্রেসক্লাব। এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সাংবাদিক মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
জানাজার আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণে বক্তব্য রাখেন, মরহুমার ছেলে অধ্যাপক শফিউল আজম রুমি, দৌহিত্র উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুণ,
ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবর হোসাইন, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর শুকুর এবং মোবারকপুর পীরতলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুশফিকুর রহিম।
জানাজায় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মিজানুর রহমান খান,
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রবু, বিএনপি নেতা অ্যাডভোকেট আবু মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, যুগ্ম আহবায়ক কবির হোসেন বাবু, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম,
সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন ও প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
সাহেরা বেগমের মৃত্যুতে ঝিকরগাছার রাজনৈতিক,সামাজিক ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জানাজায় উপস্থিত নেতৃবৃন্দ।




Leave a Reply