বাগেরহাট শহরের গোবরদিয়া পুটিমারি ব্রীজ এলাকায় আগুন লেগে ২টি মুদি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে কিভাবে দোকানে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি। তবে আগুন লাগার খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের ২টি গাড়ীতে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ সময়ের মধ্যে জালাল হাওলাদার ও আউব আলী মোল্লার পৃথক ২টি মুদি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ দোকানী জালাল হাওলাদার জানান, বুধবার রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান। ভোর রাতে স্থানীয়রা ডাক-চিৎকার দিয়ে বলে মুদিদোকানে আগুন লেগেছে। এ খবর বাগেরহাট ফায়ার সার্ভিসে জানালে ভোর রাতেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করে। ততক্ষনে ২টি দোকানের সকল মালামাল ও অবকাঠামো পুড়ে ভস্মিভুত হয়ে যায়।
তিনি বলেন, বৈদ্যুতিকভাবে আগুন লাগার কোনো সুযোগ নাই। আমাদের ধারণা শত্রুতাবশত কেউ আগুন লাগিয়ে দিয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বৃহস্পতিবার সকালে জানান রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আমাদের রাতের টহলটিম ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে করে। তবে আগুন কিভাবে লেগেছে তা শনাক্ত করা যায়নি।সংগ্রহ

Leave a Reply