আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলার ৭ নম্বর দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এম এ মানিক।
নির্বাচিত হলে দরাজহাটকে আধুনিক, ডিজিটাল, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি।
এম এ মানিক বলেন, শাসক নয়, সেবক হতে চাই। জনগণের হয়রানি কমিয়ে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্রসহ সেবাগুলো সহজীকরণের পাশাপাশি পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
তাঁর ঘোষিত কর্মপরিকল্পনায় রয়েছে ইউনিয়নের রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষকের সহায়তা, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষার পরিবেশ উন্নয়ন, নারী-শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্য, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা।
এ ছাড়া মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং দল-মত নির্বিশেষে সবার জন্য সমান নাগরিক সেবা নিশ্চিত করার কথাও জানিয়েছেন তিনি।
রাজনৈতিক বিভাজন ও সহিংসতার পরিবর্তে মামলা-হামলামুক্ত শান্তিপূর্ণ দরাজহাট গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।এম এ মানিক বলেন, উন্নয়ন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য।
মানুষের সমস্যা শুনে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে চাই।তিনি আরও বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে দরাজহাট ইউনিয়নকে এমন একটি মডেল ইউনিয়নে রূপ দিতে চান, যেখানে নাগরিকরা হয়রানি ছাড়া সেবা পাবেন এবং উন্নয়নের সুফল থেকে কেউ বঞ্চিত হবেন না।
দিকে নির্বাচন সামনে রেখে দরাজহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। এম এ মানিক তাঁর ঘোষিত উন্নয়ন পরিকল্পনা ও সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছেন। শেষ পর্যন্ত তাঁর পরিকল্পনা ও প্রতিশ্রুতি ভোটারদের কাছে কতটা গ্রহণযোগ্যতা পায়, সেটিই এখন দেখার বিষয়।

Leave a Reply