যশোর শহরের বেজপাড়া এলাকায় পারিবারিক কারণে অভিমান করে দোতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে সৈয়দা আম্মান রেজা ওরফে জান্নাতি (১২) নামে এক শিশু। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জান্নাতি বেজপাড়া জিল্লু চায়ের দোকানসংলগ্ন এলাকার সৈয়দ আবিদ রেজা ওরফে তরুর মেয়ে।শিশুটির ভাই আশরাফ রেজা পুলিশকে জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবা-মায়ের ওপর রাগ করে জান্নাতি বাড়ির দোতলার ছাদ থেকে লাফ দেয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে ৯৯৯-এ ফোন করা হলে পুলিশের সহায়তায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছে সে।

Leave a Reply