1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত, ঢাকায় চিকিৎসাধীন যুবকের মৃত্যু

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের চৌগাছায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের ছয় যাত্রী আহত হয়েছেন। একই দিনে পৃথক ঘটনায় সড়ক দুর্ঘটনায় আহত সুব্রত কুমার ধর (৩৮) নামে এক ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে চৌগাছা-পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা গ্রামের কাশেম পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—রোকসানা (৪৫), চুমকি (৩৫), শিশু সাজিদা (৭), হুজায়ফা (২), আবুজার গিফারী (৯) এবং ভ্যানচালক সবুজ মিয়া (১৯)।
পুলিশ জানায়, দুপুরে তারা ব্যাটারিচালিত ভ্যানে পুড়াপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন।

কাশেম পার্কের সামনে পৌঁছালে একটি বাস (রাজবাড়ী-ব-১১-০০২১) ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে রাস্তার পাশের ধানখেতে পড়ে যায় এবং ছয়জন আহত হন।

পরে স্থানীয়রা তাদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চুমকির অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, নিহত সুব্রত কুমার ধর (৩৮) যশোর শহরের কাপুড়িয়াপট্টি বড়বাজার এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মুড়লী-রাজারহাট সড়কের মাঝামাঝি এলাকায় একটি মাহিন্দ্রার পেছন থেকে পড়ে মাথায় আঘাত পান তিনি।

স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।পরে আইনগত প্রক্রিয়ার জন্য সুব্রতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews