1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চৌগাছায় গোয়ালঘর থেকে গরুর ফার্মের কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের চৌগাছায় একটি গরুর ফার্মের গোয়ালঘর থেকে গোলাম রসুল (৬০) নামে এক কেয়ারটেকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৬ মিনিটের দিকে চৌগাছা পৌরসভার ডাক্তার আনিসুজ্জামান হাসপাতালের সামনে যশোর-চৌগাছা সড়কের পাশে একটি গরুর ফার্মের গোয়ালঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গোলাম রসুল চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের মৃত তজিবর মোল্লার ছেলে। তিনি ওই গরুর ফার্মে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শারীরিক অসুস্থতা নিয়েই প্রতিদিনের মতো গরুর ফার্মে কাজে আসেন গোলাম রসুল।

কাজ শেষে তিনি বাড়ি ফিরে না যাওয়ায় শুক্রবার সকালে তাঁর ছেলে আল আমিন বাবার খোঁজে ফার্মে যান। সেখানে গোয়ালঘরের মেঝেতে বাবাকে চিৎ অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি বিষয়টি ফার্মের মালিকসহ পুলিশকে জানান।

খবর পেয়ে চৌগাছা থানার এসআই বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews