1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হানি ট্র্যাপে’ আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, সহযোগিতায় উদ্ধার

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের সাতমাইল এলাকায় এক ব্যক্তিকে কথিত ‘হানি ট্র্যাপে’ ফাঁসিয়ে আটকে রেখে তিন লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। পরে স্বজন ও এক বিকাশ এজেন্টের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।ভুক্তভোগী ওবায়দুল ইসলাম (৪৫) ঝিকরগাছা উপজেলার চান্দা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার দিন দুপুর ১টার দিকে যশোরের বাড়ীনগর বাজার-সাতমাইল এলাকার পাশে এক অজ্ঞাতপরিচয় নারী ও কয়েকজন যুবক ওবায়দুলকে ডেকে নিয়ে আটক করেন। পরে তারা তার বিকাশ নম্বরে তিন লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে বাড়ীনগর বাজারের নিপুণ মার্কেটের পাশে শিমুল টেলিকমের একটি এজেন্ট নম্বর থেকেও টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়।

বিষয়টি জানতে পেরে ওবায়দুলের কাজিন স্থানীয় ইউপি সদস্য নাজমুল এবং ওই বিকাশ এজেন্ট নম্বরের মালিকের সহযোগিতায় তাকে উদ্ধারের উদ্যোগ নেন।

পরে রাত ১২টার দিকে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধারের সময় ওবায়দুলের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত ছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews