1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের অভয়নগরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আনিসুর (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক আনিসুর ওই উপজেলার ভাঙ্গাগেট গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। ভুক্তভোগী ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী শুভরাড়া গ্রামের নাসির মোল্লার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিক্ষার্থীর চিৎকার শুনে স্থানীয় নিত্যানন্দ সরকার এগিয়ে যান। তিনি তখন একটি পানের বরজে কাজ করছিলেন। নিত্যানন্দ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে আনিসুর সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনিসুরকে হেফাজতে নিয়ে অভয়নগর থানায় যায়। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে চিকিৎসার জন্য অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে অভয়নগর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews