1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সাংবাদিক-লেখকের বাড়িতে হামলা-ভাঙচুর থানায় অভিযোগ

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে বিদ্যুতের তার চুরির ঘটনায় প্রতিবাদ করায় বহুমুখী জ্ঞান চর্চা কেন্দ্র প্রাচ্যসংঘে হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ইটের আঘাতে আহত হয়েছেন লেখক, গবেষক ও সাংবাদিক বেনজীন খান। ১৬ সেপ্টেম্বর বুধবার রাতে শহরের সার্কিট হাউসপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই এলাকার আইয়ুব বাবুর্চির ছেলে শাকিল (৩০) বিরুদ্ধে কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন বেনজীন খান।

যশোর কোতোয়ালী থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর শাকিল প্রাচ্যসংঘের পাশের শিক্ষা অধিদপ্তরের ভবনের বিদ্যুতের তার চুরির চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি টের পান। পরে প্রাচ্যসংঘের সদস্যরা অভিযুক্ত শাকিলকে হাতে-নাতে ধরে ফেলে। এসয় স্থানীয়ভাবে শাসন ও সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, ওই ঘটনার জের ধরে একই দিন দিবাগত রাতে প্রাচ্যসংঘের চতুর্থ তলা ভবনের বিদ্যুৎ সংযোগের প্রায় ৫৫ হাজার টাকা মূল্যের তামার তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এরপর ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শাকিল একটি লোহার রড হাতে নিয়ে প্রাচ্যসংঘের সামনে ঘোরাফেরা করছিলেন। এ সময় প্রাচ্যসংঘের সদস্যরা তাকে আটক করে বিদ্যুতের তার চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বেনজীন খানকে জীবননাশের হুমকি দেন শাকিল। এসময় আটক শাকিল কৌশলে নিজেকে ছাড়িয়ে পাশে জেলা স্কুলের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং সেখানে নির্মাণাধীন প্রকল্পের ইট-পাটকেল ছুড়তে শুরু করে।

এতে প্রাচ্যসংঘের জানালার কাচসহ আসবাব ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি ইটের আঘাতে আহত হন বেনজীন খান।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার পৃথক তিনটি দল ঘটনাস্থলে যায়। পরে প্রাচ্যসংঘের সদস্যরা বেনজীন খানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
এদিকে,

সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য বেনজীন খানের ওপর হামলা, হুমকি, নিরাপত্তাহীনতার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ। এক বিবৃতিতে তারা ঘটনার জড়িত সন্ত্রাসীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews