1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিজিবির অভিযানে মা ও ছেলেসহ আটক ৪

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মোট ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ৪ হাজার পিসা ইয়াবা ট্যাবলেট, ২শ পিস যৌন উত্তেজন ট্যাবলেট, কফ সিরাপসহ বিভিন্ন মালামালসহ একজনকে আটকের দাবি করেছে।

মাদক দ্রব্যনিয়ন্ত্রণ অধিদফতরের হাতে আটকের ঘটনায় দুজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। অপর একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় যশোর সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শার্শা থানার পশ্চিম কোটা গ্রামের ওসমান সরদারের বাড়ির সামনে বেলতলা-সোনাবাড়ীয়া সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হালিমা খাতুন ওরফে রিনা (৪৭) এবং মো. সাকিব হোসেন রানা (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হালিমা খাতুন শার্শার বুরুজবাগান দক্ষিণ এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।

সাকিব হোসেন রানা একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। অভিযানে ইয়াবার পাশাপাশি একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

একই দিন বিকেল ৪টার দিকে যশোর সদর উপজেলার এনায়েতপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ রহমত উল্লাহ আল-আমিনকে (২১) গ্রেপ্তার করা হয়। তিনি যশোরের মনোহরপুর এলাকার আব্দুর রহমান বিশ্বাস ও ফুলজান বেগমের ছেলে।

পরে উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত রহমত উল্লাহ আল-আমিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্যদিকে বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে।

এই ঘটনায় মিলন (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক মিলন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews