যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় মাছবাহী মিনি ট্রাক ও কাভার ভ্যানের দুই চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে যশোর বেনাপোল সড়কের নতুনহাট ও চাঁচড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
ভোর সাড়ে ৩টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী একটি মিনি ট্রাক গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক নূর হোসেন (৫০) গুরুতর আহত হন। তিনি ঝিকরগাছা উপজেলার সোনাপুর-বাঁকড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।অন্যদিকে, ভোর ৫টার দিকে ওই সড়কে সড়কে আইল্যান্ডে ধাক্কা লেগে একটি কাভার ভ্যান উল্টে যায়।
এতে চালক আব্দুল হক (৪৫) আহত হন। তিনি শার্শা উপজেলার জাদবপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় তাঁর বাম হাত ভেঙে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

Leave a Reply