যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বরত আনসার সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির চেষ্টা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ও মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কুটিপাড়া গ্রামের তানিম হোসেনের চার মাস বয়সী ছেলে রাজকে ঠান্ডাজনিত সমস্যায় রাত পৌনে এগারোটার দিকে দিকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।
পরে তদারকির সময় আনসার সদস্য লেয়াকত হোসেন ও মেহেদী হাসান ওয়ার্ডে থাকা পুরুষ স্বজনদের নিচে চলে যেতে বলেন। এ নিয়ে তানিম হোসেন (২৪) ও তুহিন হোসেন (৪৫) নামে দুই স্বজনের সঙ্গে আনসার সদস্যদের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য স্টাফরা তাদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ চৌগাছা থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Leave a Reply