1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ঘোপ জেল রোডে অনুমোদনহীন সোহাগ অটোর আড়ালে বেরিয়ে এসেছে অজানা কাহিনী

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

শহরের ঘোপ জেল রোডস্থ সোহাগ অটোর আড়ালে অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির চোরাই কারখানায় সারা রাত ধরেই চলে অবৈধ কর্মকান্ড। স্থানীয়রা জানান, কারখানার কর্মচারিরা অবৈধ অটো রিকশা তৈরির পাশাপাশি রাত জেগে নেশায় আসক্ত হওয়ার পাশপাশি নানা অপকর্মে লিপ্ত হন। প্রায় রাতেই সোহাগের অবৈধ অটো রিকশা তৈরির কারখানায় যুবতি ও মহিলাদের আনাগোনা দেখা যায়। অথচ প্রশাসন অনুমোদনহীন চোরাই অটো রিকশা তৈরির কারখানার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করছে না। সোহাগ অটোর দোকানের সাইন বোর্ডে ইজিবাইক,

অটো রিকশা, অটো সাইকেলের খুচরা পার্টস বিক্রির কথা লেখা থাকলে এর আড়ালে দীর্ঘদিন ধরে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ অটো রিকশা তৈরি করে আসছে। অথচ প্রশাসন অজ্ঞাত কারণে কিছুই জানেন না। এলাকাবাসি জানায়, এক সময় সোহাগ বাড়ির সামনে মুদি দোকান চালিয়ে কষ্ট করে সংসার চালাতো। এরপর হঠাৎ করে শহরের ঘোপ জেল রোডে স্যানিটারির দোকান করে।

স্যানিটারির ব্যবসায় লস খাওয়ার পর সোহাগ অবৈধ অনুমোদন বিহীন চোরাই অটো রিকশা তৈরির কারখানা করে। তার এই কারখানার বৈধ কোন কাগজ পত্র নেই। অনুমোদনহীন চোরাই অটো রিকশার তৈরির কারখানা করার পরই সোহাগের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে । সে আঙ্গুল ফুলে কলা গাছ বনে যায়।

সূত্রগুলো আরো জানিয়েছেন, শহরতলীর বিরামপুরে আফজাল মার্কেটের বিপরীতে দক্ষিণ পাশে প্রায় অর্ধকোটি টাকা ব্যয় করে সোহাগ তিনতলা অট্রালিকা বানিয়েছেন। যেখানে সে পরিবার নিয়ে বসবাস করেন। এছাড়া পাশর্^বর্তী কিসমত নওয়াপাড়ায় শ^শুর বাড়িতেও সোহাগ তিনতলা বানিয়েছেন বলে সূত্রগুলো দাবি করেছে।

চলাচলের জন্য পালসার মোটর সাইকেল ব্যবহার করে। চলাফেরায় রয়েছে উচ্চ বিলাসিতা। মাসে জীবন যাত্রার ব্যয় ও প্রায় লাখ টাকার কাছাকাছি। ফলে স্থানীয়দের জিজ্ঞাসা সোহাগের বৈধ আয়ের উৎস কি ? আর এ উৎস খোঁজার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর কি পদক্ষেপ নিয়েছে ?

কে এই সোহাগ এমন প্রশ্নে খুঁজতে বেরিয়ে এসেছে যশোর শহরতলীর কিসমত নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর গ্রামের হবিবার রহমানের ছেলে সোহাগ। পাঁচ বোন এক ভায়ের মধ্যে সোহাগ সবার ছোট। সোহাগের পিতা বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সোহাগ স্কুলের গোন্ডি পেরিয়ে তার লেখাপড়া শেষ করে। নেশাখোর ভবঘুরেদের সাথে মেলামেশার কারণে তার আর পড়ালেখা হয়নি।

এরপর বাড়ির সামনে মুদি ব্যবসা শুরু করে। তাকে পথে আনতে বিয়ে দেয়া হয় কিসমত নওয়াপাড়া গ্রামে। সোহাগের শ^শুরের নাম রফিক হাসান। তিনি উপশহর বাদশাহ ফয়সাল স্কুলের বাংলার শিক্ষক। সোহাগের বৈধ আয়ের উৎস কি এমন প্রশ্ন বিরামপুরসহ ঘোপ জেল রোড এলাকার মানুষের মধ্যে নানা গুঞ্জন সৃষ্ট্ িহয়েছে ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews