ইসলামী আন্দোলন বাংলাদেশ, যশোর সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি আহমদ আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মিয়া মুহাম্মদ আব্দুল হালিম, অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, এইচ এম মহসিন শেখ ও মাওলানা আশিক বিল্লাহসহ দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে নবগঠিত সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। এ সময় বক্তারা ‘শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই’ স্লোগানকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম ও নীতিগত অবস্থান তুলে ধরেন।
পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।সভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Leave a Reply